সবচেয়ে বেশি দুর্নীতির জায়গা হলো ভূমি অফিস। ভূমি অফিসের কর্মিকর্তাদের শরীরে বেশি চর্বি জমে গেছে। তারা দেখা যায় কি টাকার বিনিময়ে আমার সম্পত্তি আপনার নামে, আপনার সম্পত্তি আমার নামেও দিয়ে দেয়। এই ঘটনা আমরা দেখছি। এজন্য কিন্তু অনেক মামলা মোকদ্দমা হয়। যেমন এই যে বিএস রেকর্ড, রেকর্ডে যে টাকা দিছে তার নামে রেকর্ড হয়ে গেছে। প্রকৃত জমির মালিক যিনি তার নাম কিন্তু রেকর্ড নাই। এই কারণে রেকর্ড সংশোধনের মামলাগুলি কি কোত্থেকে আসে? এই ভূমি অফিস থেকে আসে। আর ভূমি অফিসগুলো সবচেয়ে দুর্নীতির আখড়া। আপনার জমি আপনার জমি আপনার নামে খাজনা খারিজ করবে। দেখা যায় কি যদি পাঁচ হাজার টাকা, দুই হাজার টাকা ফি হয়, বিশ হাজার টাকা, পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফি নেয় এবং যে বেশি টাকা দিবে তারটা দ্রুত করে দিবে।